BONG 24: ২০১৭ সাল থেকে ইউটিউবে ‘এ কেমন সিনেমা’ সিরিজ শুরু করেন কিরণ। এই সিরিজের এক-একটি পর্বে টলিউডের বিভিন্ন ছবি নিয়ে নানা ধরনের রসিকতা ...
BONG 24: ২০১৭ সাল থেকে ইউটিউবে ‘এ কেমন সিনেমা’ সিরিজ শুরু করেন কিরণ। এই সিরিজের এক-একটি পর্বে টলিউডের বিভিন্ন ছবি নিয়ে নানা ধরনের রসিকতা করেন তিনি। কোথাও গল্পের গরু গাছে ওঠানো জাতীয় গল্প, কোথাও আবার উদ্ভট সব মারপিটের দৃশ্য নিয়ে কথা বলেছেন কিরণ। কখনও তিনি গান গাইছেন, তো কখনও করছেন ব্যঙ্গ। আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে বড় পর্দায়। এই মুহূর্তে তিনি রাজত্ব করছেন বিপুল সংখ্যাক অনুগামীদের মনে। ভালোবাসার মানুষের সংখ্যাটা অনেক বেশি থাকলেও নিন্দুকদের অভাব নেই। কথা হচ্ছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার 'দ্য বং গাই' ওরফে কিরণ দত্তকে নিয়ে। এবার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে কটাক্ষের শিকার হলেন কিরণ।



COMMENTS