hellodoctto Oct 14, 2022 23:45 PM অত্যাধিক নাক ডাকছেন? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) নয় তো! যা বাপি লাহিড়ীর মৃত্যুর কারণ।...
hellodoctto Oct 14, 2022 23:45 PM
অত্যাধিক নাক ডাকছেন? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) নয় তো! যা বাপি লাহিড়ীর মৃত্যুর কারণ।
মাত্র তিন বছর বয়সে তবলায় হাতে খড়ি, গানের সুর দিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে। ১৯৮৬ সালে ৩৩ টি চলচ্চিত্রে মোট ১৮০ টি গান মাত্র ১ বছরের মধ্যে রেকর্ড করে 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে' এ নাম তোলেন।
তিনি সবার প্রিয় Disco-king, Goldman বাপি লাহিড়ী। জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে মাত্র ৬৯ বছর বয়সে এই সঙ্গীতময় জীবনে ইতি টেনে দেয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (১৯ ফেব্রুয়ারি, ২০২২)
কী এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা (OSA):
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ঘুমানোর সময় একটি নিঃশ্বাস-প্রশ্বাসের অসুখ। ঘুমানোর সময় শ্বাসনালী বন্ধ হওয়ার প্রবনতা বেড়ে যায়, শ্বাস নেওয়ার হার কমতে শুরু করে, ফলে আমাদের ফুসফুস,হৃদপিণ্ড ও শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। কখনো কখনো এর থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
কী লক্ষন দেখে বুঝবেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) ঃ
১) ঘুমের মধ্যে নাক ডাকা এই রোগের প্রধান লক্ষন, প্রায় ৮০ শতাংশ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীর মধ্যে নাক ডাকার সমস্যা রয়েছে।
২) ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার প্রবনতা দেখা যায়।
৩) হঠাৎ হঠাৎ মাঝরাতে বুক ধড়ফড় করে ঘুম ভেঙে যাওয়া।
৪) বদমেজাজি,খিটখিটে স্বভাবের আচরণ ও কাজে মন না বসা।
৫) সারাদিন ক্লান্তি ও ঘুম ঘুম ভাবও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষন।
কোন কোন প্রধান কারণ এর জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখা যায়ঃ
১) অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রধান কারণ কিন্তু Obesity বা অত্যাধিক ওজন, যাদের BMI বা Body Mass Index বেশি হয়, তাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
২) বাচ্চাদের ক্ষেত্রে বড় অ্যাডিনয়েড এবং টনসিল
এর জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
৩) বংশগত, হরমোনের কারণেও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
৪) নিয়মিত ঘুমের ওষুধ খাওয়া ও ধূমপান কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য দায়ী।
৫) ক্রনিক কিডনি ও হৃদপিণ্ডের সমস্যা থেকেও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
রোগ নির্ণয়ের পরীক্ষাঃ
সাধারণত Polysomnography নামে এক পরীক্ষা দিয়ে স্লিপ অ্যাপনিয়ার নিশ্চয়তা নির্ণয় করা হয়,
এই পরীক্ষার সাহায্যে নিঃশ্বাস-প্রশ্বাসের হার ও গতিবিধি সাথে হৃদপিণ্ড, ফুসফুস, মস্তিষ্কের কার্যক্ষমতা আর অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়।
আপনার বা আপনার আত্মীয়দের মধ্যে যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষন দেখা যায়, তাহলে অবশ্যই একজন ভালো ENT Specialist এর সাথে যোগাযোগ করুন।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য C-Pap নামের এক ধরনের মেশিন ব্যবহার করা হয়, যা ফুসফুস ও হৃদপিণ্ডের মধ্যে অক্সিজেনের সরবরাহ বাড়াতে সাহায্য করে।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হল লাইফস্টাইলের পরিবর্তনঃ
১) ওজন কমানোর জন্য সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা।
২) ভালো ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা।
৩) ঘুমানোর আগে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার না করা।
৪) ঘুমানোর আগে চা বা কফি পান না করা।
৫) বাম দিক হয়ে ঘুমানো।
৬) ধূমপান ও ঘুমের ওষুধ না খাওয়া।
এই ভাবেই নিজেকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন ।
ছবিঃ গুগুল








COMMENTS