৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত রতন শেখ | Bong 24

For the fifth time in Bengal! Ratan Sheikh killed in an encounter within just 48 hours.

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করে পালানোর ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল রতন শেখের। রবিবার (১৫ নভেম্বর ' ২০২৬) নানুরের উচকরণ এলাকায় একটি ইটভাটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়ার সময় রতন শেখ পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশ ও সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রতন শেখের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক কারবার-সহ বিভিন্ন গুরুতর অপরাধে মোট ৩৬টি মামলা ছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে সে এলাকায় ফিরেছিল বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায়। বোলপুরের লায়েক বাজারের বটতলা এলাকায় রতন শেখকে ধরতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। সেই সময় সে থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে পুলিশের দাবি। ঘটনায় গুরুতর আহত কনস্টেবল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নানুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশের বক্তব্য, জিজ্ঞাসাবাদের সময় রতন শেখ একটি লুকানো আগ্নেয়াস্ত্রের কথা জানায়। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুরের উচকরণ এলাকার একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, ওই সময় সে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের পদক্ষেপের সমর্থনে বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেন, "রতন শেখ পুলিশের উপরে গুলি চালিয়েছিল। পুলিশ আত্মরক্ষার্থে যা প্রয়োজন, তাই করেছে।"

অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, "বাংলায় ধর্ষক, খুনি ও দুষ্কৃতীদের কোনও জায়গা নেই।" পুলিশের উপরে হামলার প্রসঙ্গে তাঁর মন্তব্য, "পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?" অপরাধীদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

এর আগে শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেই সময় রতন শেখকে 'তৃণমূল সমর্থিত গুণ্ডা' বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি, ৩৬টি মামলা থাকা সত্ত্বেও কীভাবে রতন শেখ জামিন পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন। জামিনের ক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন বলে জানা গিয়েছে।

এনকাউন্টার নিয়ে রাজ্যের একাধিক মন্ত্রীও পুলিশের পদক্ষেপের সমর্থনে বক্তব্য রেখেছেন।

মন্ত্রী উমেশ রাই বলেন, "পশ্চিমবঙ্গ বদলাচ্ছে। আগের মতো পুলিশ এখন আর অপরাধীদের আড়াল করতে মাঠে নামে না।"

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিষয়টিকে আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, পুলিশ ঠিক কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা পুলিশই সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে রতন শেখের বিরুদ্ধে ৩৬টি মামলা থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "আত্মরক্ষা এবং এলাকায় শান্তি বজায় রাখার জন্যই পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে। পুলিশ সঠিক কাজ করেছে।"

এনকাউন্টার প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, রতন শেখের বিরুদ্ধে ছয়টি খুনের মামলা-সহ মোট ৩৬টি রেকর্ডভুক্ত মামলা ছিল। তাঁর দাবি, রতন শেখ আরও একটি খুনের চেষ্টা করেছিল। কনস্টেবল বিশ্বজিৎ দাসের শরীরের অন্য কোনও গুরুত্বপূর্ণ অংশে গুলি লাগলে প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারত।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান সরকারের আমলে এটি পুলিশের পঞ্চম এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ এবং রায়গঞ্জে পুলিশের এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর খবর সামনে এসেছিল।

রতন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। শাসকদলের একাধিক জনপ্রতিনিধি পুলিশের পদক্ষেপকে সমর্থন জানালেও, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, এনকাউন্টারের পরিস্থিতি এবং পুলিশের গুলি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কিত প্রশ্নগুলি তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া সম্ভব।

COMMENTS

নাম

অজানা তথ্য,5,আন্তর্জাতিক,9,ছোটগল্প,2,ডিয়ার বেঙ্গল,23,বিনোদন,22,ব্লগSHOT,24,ভাগ্যলিপি,1,ভারতকথা,3,ভ্রমন কাহিনী,7,লাইফস্টাইল,16,সাম্প্রতিক,114,স্বাস্থ্য কথা,13,হ্যাংলা পেটুক,6,
ltr
item
Bong24.in: ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত রতন শেখ | Bong 24
৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত রতন শেখ | Bong 24
For the fifth time in Bengal! Ratan Sheikh killed in an encounter within just 48 hours.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlrc40qaopYzBUTdKyYakYm7Xp17nRHH1bgetbTGiE6zsmOmEkNm1GQ9WKM3qAYPtFuO4zmnax2vsHIVmpxb9SDS6G3Ed3H7nLCQUvxPKxOQ67az4w5ECNS-dXpahPvgIOa-UXjo313lLh77yr4wFwIld4hMP0auKIJkMKiJ1BS5MJDmPL7Q1ICPUc/s320/Bong%20Highlights_%20Crime%20Scene%20Update.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlrc40qaopYzBUTdKyYakYm7Xp17nRHH1bgetbTGiE6zsmOmEkNm1GQ9WKM3qAYPtFuO4zmnax2vsHIVmpxb9SDS6G3Ed3H7nLCQUvxPKxOQ67az4w5ECNS-dXpahPvgIOa-UXjo313lLh77yr4wFwIld4hMP0auKIJkMKiJ1BS5MJDmPL7Q1ICPUc/s72-c/Bong%20Highlights_%20Crime%20Scene%20Update.png
Bong24.in
https://www.bong24.in/2026/11/bong-24_01871443167.html
https://www.bong24.in/
https://www.bong24.in/
https://www.bong24.in/2026/11/bong-24_01871443167.html
true
3543138551337409656
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content